প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৭:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুশাসন অনুসরণে সমাজে মঙ্গল বয়ে আনবে: অপর্ণা রায়

বিজনেস ফাইল প্রতিবেদক
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেন, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সমাজের দুষ্ট দমনের জন্য শ্রী কৃষ্ণের দেখানো পথ অনুসরণ করে মুক্তি লাভ সম্ভব।
বিপ্লব ঘোষ এর সভাপতিত্বে সঞ্জীব দাসের সঞ্চালনায় মাদারীপুরের রাজৈর উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত জন্মাষ্টমীর আলোচনা ও  র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় আরো বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। প্রধানমন্ত্রীর কাছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান।
আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজৈর কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেবু গাজী, জিবন বোস , গোরাঙ্গ বসু, অনিক সাহা তন্ময়, বঙ্কিম সরকার প্রমুখ।

মন্তব্য করুন