প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:০৩ পিএম

অনলাইন সংস্করণ

এফবিসিসিআই’র বর্তমান প্রশাসক ফজলুল হককে তাঁর মেয়াদকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ হাইকোর্টের

বিজনেস ফাইল প্রতিবেদক
এফবিসিসিআই’র জেনারেল বডি সদস্য (জি.বি) আলাউদ্দিন আল-মাসুমের এক রীটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের ডিভিশন বেঞ্চ এফবিসিসিআই এর নব-নিযুক্ত প্রশাসক মোঃ ফজলুল হককে (বিকেএমইএ’র সাবেক সভাপতি) ২৬-০৭-২০২৬ ইং থেকে পরবর্তী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টস নির্বাচন সম্পন্ন করতে সরকারকে নির্দেশনা দিয়েছেন। 
উল্লেখ্য বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক বর্তমানে FBCCI এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাণিজ্য মন্ত্রণালয় ২৬-০৭-২০২৬ ইং থেকে ৪ মাসের মধ্যে নির্বাচন করার জন্য গত ২৬-০৭-২০২৬ ইং তারিখে তার উপরে দায়িত্ব প্রদান করেন।হাইকোর্টের আদেশে বাদী আলাউদ্দিন আল মাসুমের ইতিপূর্বে দায়েরকৃত রীট পিটিশন নং-১০১৩৫/২০২৫ এর আদেশ অনুযায়ী গঠিত ১১-০৩-২০২৬ ইং তারিখের নির্বাচনবোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের মাধ্যমে এফবিসিসিআই এর নির্বাচনী তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। প্রশাসনের মেয়াদকাল অর্থাৎ ২৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে তাকে আর সময় বর্ধিত করা যাবে না মর্মে আদেশ প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজিটিও) FBCCI এর দায়িত্ব নিয়ে পরবর্তী চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে মহামান্য হাইকোর্ট নির্দেশনা প্রদান করেন। আদালতে বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সাবেক বিচারপতি এডভোকেট এবিএম আলতাফ হোসেন এবং সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোঃ কামাল পারভেজ।

মন্তব্য করুন