প্রকাশিত: ৫০ মিনিট আগে, ১১:০৮ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেক হস্তান্তর ও আলোচনা সভা

রাজশাহী ব্যুরো
কর্মসংস্থান সৃষ্টিতে বীমা শিল্পের অবদান শীর্ষক আলোচনা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রজব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা, মো. আসলাম আলী ও মো. মোসাদ্দেকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. তানভীর আল আজাদ নাঈম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনবীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারকে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় সহায়তা করে। বিশেষ করে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকালমৃত্যু বা অন্য কোনো সংকটের সময় বীমার অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বীমা শিল্পে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে বীমা খাতের অবদান গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গ্রাহকসেবার মান উন্নয়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন