প্রকাশিত: ২১ অক্টোবার, ২০২৬, ০৫:৫০ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

রাজশাহী ব্যুরো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কার্যক্রম শুরু হয়। পরে তিনি রাজারহাটা কালীমন্দির পূজামণ্ডপ, রাজারহাটা শিবমন্দির পূজামণ্ডপ ও হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশে সবাইকে নিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিষয়ে খোঁজ নেন।

পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চতুর্বেদী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহসভাপতি সুমন্ত সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন