প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে কর্মসূচিতে সাইফি রহমান

প্রান্তিক আবাসিক এলাকায় বৃক্ষরোপণ

উৎপল কুমার সরকার
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে অংশ নেন ভূমিমন্ত্রীর ছেলে সাইফি রহমান। এ সময় আবাসিক এলাকাটির বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সাইফি রহমানের উপস্থিতি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর সবুজায়ন বাড়াতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন ও রাতুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ শেষে আয়োজকরা বলেন, পরিকল্পিত নগরায়নের পাশাপাশি পরিবেশবান্ধব আবাসিক এলাকা গড়ে তোলা সময়ের দাবি। ক্রমবর্ধমান নগরায়নের কারণে সবুজের পরিমাণ কমে আসছে। এ পরিস্থিতিতে নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়ানোর বিকল্প নেই।
আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, নগর উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত আবাসিক এলাকায় পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করা গেলে পরিবেশ যেমন সুন্দর ও ভারসাম্যপূর্ণ থাকবে, তেমনি বাসিন্দাদের জন্যও তৈরি হবে স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ।
তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিবেশ সুরক্ষা ও নগরীর সবুজায়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন