প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বিজনেস ফাইল প্রতিবেদক
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রে'প্তা'র করা হয়।
আখতারুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লা'ঞ্ছিত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মা'ম'লা হয়েছিল। আজ ওই মা'ম'লায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানকে গ্রে'প্তার করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাঁকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে।
মা'ম'লায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন