প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮:৪০ ঘটিকায় উপজেলার ২ নং ওয়ার্ডের মুক্তারপুর পাইকপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-এসআরবি-৫, র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সংশ্লিষ্ট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন