প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে ‘১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬, সিজন-১’-এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ১১ নম্বর ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।
তিনি বলেন, রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে সিটি করপোরেশন কাজ করছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাসিক প্রশাসক আরও বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ আয়োজনের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন