প্রকাশিত: ৫ সেপ্টেম্বার, ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান।গত বৃহস্পতিবার অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর পৈতৃক নিবাস যশোর জেলায়। পেশাগত জীবনে তিনি এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন