প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১০:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
গাজীপুর থেকে আকাশ আহমেদ
সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন মানবিকতায় অনন্য হিসেবে পরিচিত বর্তমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা সদা হাস্যোজ্জ্বল সৎ সাহসী সকলের প্রিয় ব্যক্তিত্ব এ এইচ এম ফখরুল হোসাইন। যোগদানের পর থেকেই তিনি তার সততা, কর্মদক্ষতা এবং মানবিক আচরণের মাধ্যমে পুরো কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর সেবার চিত্র বদলে দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই কর্মকর্তা উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর প্রতিটি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস এবং স্থানীয় সরকারি সেবা কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের হয়রানি বন্ধে তার কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এখন আর কোন সাধারণ যেমানুষকে একটি সার্টিফিকেটর জন্য বা সরকারি ভাতার কার্ডের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না । শুধু দাপ্তরিক কাজেই নয়, উপজেলার নির্বাহী কর্মকর্তার মানবিক রূপও বারবার প্রকাশ পেয়েছে। অতিসম্প্রতি উপজেলার ইউনিয়ন পরিষদের গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের তদারকি এবং মেহনতি মানুষের যে কোন সমস্যায় পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন। উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোতে বাল্যবিবাহ রোধ এবং মাদকের বিরুদ্ধে উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর জিরো টলারেন্স নীতির কারণে তরুণ সমাজকে এক নতুন দিশা দেখিয়েছে । উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান এর আগে আমরা কখনো কোন ইউএনও কে এত সহজে আমাদের পাশে পাইনি । তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, আমাদের একজন সত্যিকারের অভিভাবক। উপজেলা মৌচাক ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললে তারা জানান বর্তমান উপজেলা নিবার্হী কর্মকর্তা স্যার এর নিয়মিত তদারকি ও সকল ধরনের প্রশাসনিক তো সহায়তা প্রদান করার কারণে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্প গুলো খুব দ্রুত সময়ে সম্পন্ন হচ্ছে। এবং ইউনিয়ন পরিষদ গুলোতে ডিজিটাল সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ও বর্তমান উপজেলা নিবার্হী কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প যেমন -জাইকা, উন্নয়ন তহবিল সহায়তা, কাবিখা ইত্যাদির মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা ঘাট,হাট বাজার,খেলার মাঠ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে। নিজের এই প্রশংসা প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান আমি সরকারের একজন সেবক মাএ । বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করছি। জনগণের সেবা করা আমাদের পবিত্র দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্বটুকু সততার সাথে পালন করার চেষ্টা করছি। ব্যতিক্রমী কর্মপদ্ধতি আর মানবিক হৃদয়ের এই উপজেলা নিবার্হী কর্মকর্তা সত্যি আজ সরকারি কর্মকর্তা - কর্মচারী এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইউএনও এই জনবান্ধব কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে -এমনটাই প্রত্যাশা উপজেলা নয়টি ইউনিয়ন সাধারণ মানুষের। চলবে...
(আগামী পর্বে দেখুন সূত্রাপুর এর বার্ষিক উন্নয়ন হালচাল)
মন্তব্য করুন