প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পের সংকট, অপরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ আবাসন ব্যবস্থাপনার সম্ভাব্য সমাধান নিয়ে নতুনধরা গ্রুপের করপোরেট হেডকোয়ার্টার্সে ‘আবাসন শিল্পের সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।
নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান-এর সভাপতিত্বে সভায় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও মানসম্মত আবাসন, ভূমি ব্যবস্থাপনা এবং মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসন নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে ড. মো. সাদী-উজ-জামান বলেন, আবাসন শুধু জমি বা স্থাপনা নয়, এটি মানুষের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের সাথে সম্পৃক্ত। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন গড়ে তোলা সময়ের দাবি।
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সাথে এই বিশিষ্ট শিল্পীর আনুষ্ঠানিক অংশীদারত্বের সূচনা হলো।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নতুনধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উপদেষ্টা সালাম মাহমুদ ও হাফিজ রহমান। এ সময় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন