প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৯:২৬ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী বাস-ট্রেন-লঞ্চ হকার্স শ্রমিক দলের আলোচনা সভা

বিজনেস ফাইল প্রতিবেদক  
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬)  দুপুর ১২ টায়  বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস, ট্রেন, লঞ্চ,  হকার্স শ্রমিক দলের  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। 
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি মোঃ ইউসুফ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আকন। 
এছাড়াও সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তারা বলেন - বিগত সরকারের আমলে আমরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত ও অবহেলিত ছিলাম যা আপনারা সবাই জানেন। তাছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস, ট্রেন,  লঞ্চ হকার্স শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ বিগত সময় ও রাজপথে ছিলাম এবং বর্তমানেও আমরা রাজপথে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোন দুঃসময়ে এবং দুর্যোগ মোকাবেলায় আমরা সদা প্রস্তুত ছিলাম,  আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমরা সংগঠনের পক্ষ থেকে বর্তমান সরকারকে আরো আশ্বস্ত করতে চাই  আমরা সংগঠনের পক্ষ থেকে  দলের জন্য যে কোন শুভ কাজে সম্পৃক্ত থাকার জন্য করা প্রস্তুত আছি। তাছাড়াও,  আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উক্ত আলোচনা সভায় তারা ব্যক্ত করেন।

মন্তব্য করুন