প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় ২৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্যুরো চিফ, রাজশাহী

নওগাঁর মান্দা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী। অভিযানে তাদের কাছ থেকে ২৯৬ বোতল ফেনসিডিল (এক্রাফ, ফেয়ারডিল ও ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৫ সূত্রে জানা যায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলার মান্দা থানার রাজশাহী-টু-মহাসড়কের চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি বিশেষ দল এ অভিযান চালায়।
অভিযানে ২৯৬ বোতল ফেনসিডিলসহ মো. রেজাউল করিম (৪১) ও মো. হাবিবুর রহমান (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় মাদকদ্রব্য বহন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে মাদকদ্রব্য রাখার বিষয়টিও স্বীকার করেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন