প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ( ৭ ই আগস্ট ২০২৬) শুক্রবার সকাল ১১:০০ টায় স্বামী হত্যার বিচার চাওয়ায় সন্ত্রাসী আসামিদের দ্বারা হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন - মোসা: বিলকিস বেগম, মোসা: ওকেয়া বেগম, মোঃ হযরত শেখ, মোঃ এমদাদুল দেওয়ান, মোঃ সুজন হোসেন প্রমূখ। তাদের লিখিত বক্তব্যে মোসা: বিলকিস বেগম বলেন -
আমি মোসা: বিলকিস বেগম, স্বামী মৃত মোঃ মোখলেছুর রহমান, গ্রাম-নয়াকান্দা, ইউনিয়ন কইলাইল, থানা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা। এই মর্মে আপনাদের সামনে তুলে ধরলাম যে, আমার স্বামীকে আমাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদককারবারি ও মাদকাসক্ত ভাড়াটিয়া গুন্ড বাহিনী ১) মো: মোজাম্মেল, ২) বিল্লাল, ৩) ইউসুফ আহমেদ কায়েস, ৪) সোহরাব, ৫) দেলোয়ার, ৬) তোফায়েল, ৭) জামাল, এবং ৮) পারভীন, গং, দ্বারা আমার স্বামী কে বিগত ১২/০২/২০২৫ইং তারিখে মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে আনুমানিক বিকেল ৩.৩০ দিকে আসামীগণ দ্বারা বাজারে মধ্যে অবৈধ জনতাবদ্ধ হয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে নবাবগঞ্জ থানায় আমরা একটি হত্যা মামলা দায়ের করি। মামলা নং-১২ (২) ২০২৫ইং। পরবতীতে আসামীরা হাইকোর্টে জামিন নিয়ে আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় আসামীরা গত ২৬/০৫/২০২৫ইং তারিখে আমি সহ আমার আত্মীয়স্বজনের উপর দ্যা চাইনিজ কুড়লা, চাপাতি দিয়ে হামলা ও লুটপাট চালায়। হামলায় আমার আত্মীয়স্বজন মারাত্মকভাবে জখম হয়ে আইসিউতে ভর্তি থাকে। মামলা তুলতে রাজি না হওয়ায় আমার ভাই ভাতিজা ও আত্মীয়স্বজনদেরকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাঁপ সৃষ্টি করেন। উক্ত আসামীরা সিআইডির কর্মরত এস এম মিরাজ আল মাহমুদ-বিপি নং-৭০৯৬০০৯০১৭ এর মাধ্যমে একটি পুরানো মামলায় আমার ভাতিজাসহ আত্মীয়স্বজনকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে সিআইড়ি মিরাজ আল মাহমুদ এর মাধ্যমে ঐ মামলা তুলে নেওয়ার জন্য আবারও চাপ প্রয়োগ করে। আমি রাজি না হওয়ায় আমাদেরকে আরো ক্ষয় ক্ষতি করবে বলে হুমকি দেয়। উক্ত আসামীরা চতুর্থবার গত ১৬/০৬/২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালিয়ে, আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা পয়সা, স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। পঞ্চমবার গত ২৮/০৬/২০২৬ইং তারিখে মামলার ধার্য্য তারিখে আমি কোর্টে আসার পথে আবারও আমার উপর হামলা চালায় এবং কোর্টে আসতে বাঁধা প্রদান করে। পরববর্তীতে কোর্টে আসলে তোর স্বামীর মতো তোকে আর তোর মেয়েকে মেরে ফেলবো বলে হুমকি দেয়। আসামীদের ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। আমি ও আমার মেয়েকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। শেখ সেলিম নামে এলাকায় যুবদল নেতা পরিচয় দিয়ে আসামীদের পক্ষ হয়ে আমার স্বজন ও এলাকাবাসী যারা আমার সাথে আসে, তাদেরকেও হামলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। এখন নিরুপায় হয়ে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আইনী সহায়তা চাই যাতে করে আমাদের সকল সমস্যার সুস্থ তদন্তের মাধ্যমে সমাধান করা হয় তার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন