সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:১৯ পিএম

অনলাইন সংস্করণ

শিমুল বাগা‌নে বসন্ত বরণ উৎসব

চতুর্দিকে রক্তরাঙা শিমুল ফুল। ভারত সীমান্তঘেষা জাদুকাটার তীরে শুনি ক্ষণে ক্ষণে, কোকিলের কুহুতান, আজি বসন্তে বসন্তের দূত, গাহে আগমনী গান। শিমুল বাগানে বসন্তকে বরণ করে নিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। 

সবুজের ডালে ডালে রক্ত লালের নাচন, শতকোটি শিমুল ফুলের রাজ্যত্ব, এ যেনো এক স্বর্গরাজ্য। আজ বসন্তের প্রথম দিন। বসন্তের হাওয়ায় উত্তরের মেঘালয় ভারতের খাসিয়া পাহাড় থেকে দোলা দিচ্ছে শিমুল ফুলের গাছে। রক্তরাঙা শিমুল বাসন্তি অভিবাদন জানাচ্ছে সবাইকে। ফাগুনের প্রকৃতির এই আগুনের সূত্রপাত বুঝি তাহিরপুরের এই শিমুলবাগান থেকেই। 

জয়নাল আবেদীন শিমুল বাগানে মাথার উপরে ফুটে থাকা ফুল ঝড়ে পড়ে লাল গালিচা হয়েছে। অতিথিদের লাল গালিচার অপার সৌন্দর্যের সাম্রাজ্যে স্বাগত জানায় ফুল বিক্রেতারা। 

জাদুকাটার নদীর তীরে ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিমুল বাগান। ২০০৩ সালে উপজেলার বাদাঘাট ইউপির প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীন পতিত জমিতে গড়ে তুলেন এই শিমুল বাগান। তিনি না থাকলেও থেমে নেই সৌন্দর্য প্রিয় মানুষটির স্বপ্ন। 

দেশের বৃহৎ এই শিমুলবাগানে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার জন্য বসন্ত বরণ উৎসবের আযয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি। আজ দিনব্যাপী কবিতা, নৃত্য ও গানের মধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নিচ্ছে। বসন্ত বরণ উৎস‌বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন,আবু আহমদ সি‌দ্দিকী। উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক মোহাম্মদ রা‌শেদ ইকবাল চৌধুরী,পু‌লিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সহ বি‌ভিন্ন শ্রেনী প্রেশার লোকজন।

মন্তব্য করুন