ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ০১:৩১ এ এম

অনলাইন সংস্করণ

মোবাইলে গোসলের দৃশ্য ধারণ, যুবক গ্রেফতার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে তুষার খান।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, গোসলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় ভুক্তভোগী এক গৃহবধূ কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটকের সময় তার কাছ থেকে আলামত হিসাবে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। যা অধিকতর তদন্তের জন্য ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে রুপালী বাংলাদেশকে জানান, প্রাথমিক ভাবে কিছু আলামত পাওয়ায় তুষার খান নামের এক বখাটে যুবককে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন