প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ
তরুণ উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে মানিকগঞ্জে এই প্রথম যাত্রা শুরু করলো সেইফ সার্ভিস নামক একটি সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান।
জানা যায়, জেলার তরুন উদ্দ্যোক্তাদের নিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে দক্ষ টেকনিশিয়ান ও অভিজ্ঞ প্রকৌশলীদের দিয়ে ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স ও রেফ্রিজারেশনের হোম সার্ভিস দিয়ে থাকেন এই প্রতিষ্ঠানটি।
সোমবার (১১ অক্টোবর) বিকেল ৫ ঘটিকায় সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে “সেইফ সার্ভিস” প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনপিআই মানিকগঞ্জের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, এনপিআই এর সিনিয়র শিক্ষক হুমায়ন বাসার, সাংবাদিক ফেরদৌস আহমেদ, সাংবাদিক মোঃ মামুন মিয়া, তরুন ছাত্র নেতা সওকত খন্দকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মন্তব্য করুন