ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৪, ০২:০৫ এ এম

অনলাইন সংস্করণ

বাবার খোঁজে ডিবিতে এমপি আনোয়ারুল আজিমের মেয়ে

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের খোঁজ পেতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

রবিবার (১৯ মে) বিকেলের দিকে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনার চিকিৎসার জন্য চলতি মাসের ১১ মে ভারতে যান। এরপর নিয়মিত যোগাযোগ থাকলেও গত তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রউফ জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান সংসদ সদস্য আনার।

মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে জানান, দুদিন ধরে বাবার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই। আমরা পরিবাবের সবাই অনেক দুশ্চিন্তায় আছি, সর্বোচ্চ চেষ্টা করেও তার সঙ্গে কোন প্রকার যোগাযোগ করতে পারি নাই। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের সদস্যরা কলকাতায় যাবো।

 

মন্তব্য করুন