প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৫ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
ঢাকার আবাসন খাতে প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করে গত ৭ জুলাই ২০২৬ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। জাপান প্রবাসী মোঃ ইকরামুল হক এর অর্থায়নে বাংলাদেশে তার ভাই মোঃ রিয়াজুল হাসান ছদ্ম নাম অভি (মিথুন)কে দিয়ে বিনিয়োগের নামে একটি প্রতারক ও ভূমি দস্যু সঙ্গবদ্ধ চক্র গঠন করে। ঐ চক্রের মাধ্যমে ৬/৭ টি কোম্পানির সাথে বিনিয়োগের নামে মোটা অংকের লাভ সহ কোম্পানিগুলোর প্রথমে মর্গেজ বাবদ চেক ও পরবর্তীতে ৩ গুণ মূল্যের ফ্ল্যাট বায়না চুক্তি রেজিঃ করে নেয়।
এ প্রতিবেদক জানায় বিগত ৭ জুলাই ২০২৬ প্রতারনার মুখোশ উন্মোচন করে উম্মচন করে জাতীয় প্রেসক্লাবে ভুক্তভোগী কোম্পানি। আলফালাক রিয়েল এস্টেট লিঃ যার ব্যবস্থাপনা পরিচালক এস, এম জাকারিয়া ও মাইশা এম এস প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হায়দার আলীর সমন্বয়ে একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারক চক্রের সদস্যদের প্রতারনার মাধ্যমে প্রথমে মোটা অংকের লাভ সহ মর্গেজ বাবদ চেক ও ফ্ল্যাট নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রতারক চক্রের মুল হোতা রিয়াজুল হাসান ছদ্ম নাম অভি (মিথুন) মিথ্যা হয়রানি মূলক মামলার পাশাপাশি চক্রের সদস্য ও লালিত পালিত সন্ত্রাসীদের দিয়ে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন ভাবে হয়রানি করছে।
এস, এম জাকারিয়া জানায় আলফালাক রিয়েল এস্টেট লিঃ ও মাইশা এম, এস প্রপার্টিজ লিঃ দুঃসাহস দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হয় প্রতারক চক্রের বিরুদ্ধে। এদের সক্রিয় রিয়াজুল হাসান ছদ্ম নাম অভি (মিথুন) এর অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম, রেজাউল আমিন (রাজু) ও মোস্তাফিজুর রহমান (মাসুম)।
ক্ষিপ্ত হয়ে এই প্রতারক চক্রটি বিগত ১৯ জুন ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত আলফালাক রিয়েল এস্টেট লিঃ এর এম, ডি এস, এম জাকারিয়া সম্পাদক দৈনিক মফঃস্বল বার্তা পত্রিকা ও কোম্পানির পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান এবং মাইশা প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচারক মোঃ হায়দার আলী কে নিয়ে মানহানিকর মন্তব্য করে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে তাদের কর্ম এবং চরিত্র হনন সহ ডিজিটাল নিরাপত্তা আইন লংঘন করে অপপ্রচার চালাচ্ছে।
বিগত ২৩ জুলাই ২০২৬ মাইশা এম এস প্রপারটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর বিরুদ্ধে ৬০ (ষাট) লক্ষ টাকা বিনিয়োগ এর বিপরীতে ৯০ লক্ষ টাকার মর্গেজ বাবদ চেকের মামলায় হাজিরা দিতে গেলে বাদী রিয়াজুল হাসান অভি বিজ্ঞ আদালতে বিচারকের সামনে ঢাকা বার এসোসিয়েশন সভাপতির নেতৃত্বে আপস মীমাংসার প্রস্তাব দিয়ে তা অমান্য করে ২৬ জুলাই ২০২৬ উল্টো সংবাদ সম্মেলন করে। মাইশা এম এস প্রপার্টজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হায়দার আলী শেখ জানায় এই প্রতারক চক্র বিভিন্ন লোকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সংস্থা (ডিবি) এর নাম ব্যবহার করে হুমকি দেয় যে ওদের কে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় ঢুকিয়ে দেয়া হবে।
মন্তব্য করুন