পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ০৪:০৪ এ এম

অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ‘পারপেলের ১৪তম শো-রুমের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে ‘পারপেলের ১৪তম শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন বয়সের দেশী-বিদেশী অত্যাধুনিক ব্রান্ডের  পোশাক শুক্রবার সকালে জেলা শহরের প্রাণকেন্দ্রে  সিনেমা রোডে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় চেম্বারের 

সাবেক সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চেম্বারের পরিচালক আব্দুস সবুর সেলিম, পারপেলে’র ব্যবস্থাপনা পরিচালক সায়েদুল রহমান লিংকন, জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, মার্কেটের স্বত্ত্বাধিকারী দিল আফরোজ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার প্রমূখ। 

২০০৭ সাল থেকে শুরু করার পর থেকে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে পারপেল। পঞ্চগড় শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য ২৯-৩১ মার্চ তিনদিনের জন্য ৩০% ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকেলে শো-

রুমে আসা ক্রেতাদের দৃষ্টি কাড়েন সঙ্গীত শিল্পী তাশরীফ খান।

মন্তব্য করুন