প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বৃহস্পতিবার দুপুরে শহরের সবুজনগর এলাকার সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা ভেটেনারি অফিসার ডাঃ রুস্তম আলী, জেলা কৃত্রিম প্রজজন দপ্তরের উপ-পরিচালক আব্দুল হাকিম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
প্রদর্শনীতে বড়, মাঝারি, ছোট তিন ক্যাটাগরীতে ২৫ টি স্টলের মাধ্যমে ফ্রিজিয়ান গরু, মহিষ, ব্লাক বেঙ্গল ছাগল, বিভিন্ন সৌখিন পাখিসহ নানা প্রজাতির প্রাণী প্রদর্শনী করা হয়।
মন্তব্য করুন