প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি
আজ রোববার (৯ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026) শুরু হয়েছে। আগামী ১২ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য উক্ত বাংলাদেশের নয় বিশিষ্ট সাংবাদিক অংশগ্রহন করছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে—"সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা" (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।
সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি শিয়াবুর রহমান — হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।অন্য সদস্যরা হলেন:
মুশতাক আহমেদ মুবারকী — সম্পাদক , দৈনিক বঙ্গবাণী , মোঃ জিয়াউর রহমান — স্পেশাল করেসপন্ডেন্ট দৈনিক আজকাল , মোহাম্মদ মুনীরুজ্জামান — সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক — সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম-- চ্যানেল-এস টেলিভিশন অনলাইন ও এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো। বাংলাদেশ চ্যাপ্টারের আট প্রতিনিধি দলের সাথে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান। উক্ত সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে আরো রয়েছেন
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক জুবায়ের আহমেদ ( কো-অর্ডিনেটর), কেয়া বোস ও ফরহাদ আলম।
বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।
মূল কর্মসূচি ও গুরুত্ব:
চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বজুড়ে নতুন দিগন্ত উন্মোচন করা।
বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের মিলনমেলা উক্ত কনফারেন্সের আয়োজক।
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিষ্ট ফোরাম(SJF)। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা এবং মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কনফারেন্সের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন।
মন্তব্য করুন