কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ০১:০১ এ এম

অনলাইন সংস্করণ

কক্সবাজারে তিন উপজেলায় প্রতীক পেয়ে প্রার্থীরা মাঠে

ছবি: রূপালী বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে কক্সবাজারে রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে মাঠে নেমেছে প্রার্থীরা। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে জেলার ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ মে) সকালে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন তিন উপজেলার প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। 

রামু উপজেলা :

তৃতীয় ধাপের রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে সোহেল সরওয়ার কাজল (আনারস), সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন (তালা), মোস্তাক আহমদ (টিউবওয়েল), কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক), মো. আবদুল্লাহ সিকদার (চশমা) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন পপি (কলস), মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন। রামুর ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। আগামী ২৯ মে ৬৪ টি কেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উখিয়া উপজেলা :

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরী ( আনারস), আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল), জাফর আলম চৌধূরী (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রাসেল চৌধুরী (তালা), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), বাহার উদ্দিন মিন্টু (মাইক), গফুর চৌধুরী (চশমা) ও গফুর উল্লাহ (বই) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেসা বেবী (কলস), সানজিদা আক্তার নূরী (প্রজাপতি), শাহীনা আক্তার (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪৭ জন পুরুষ এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৬৫ জন।

টেকনাফ উপজেলা :

চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে নুরুল আলম টেলিফোন, জাফর আহমদ মোটরসাইকেল ও দিদার মিয়া আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সরওয়ার আলম টিউবওয়েল, আবু ছিদ্দিক চশমা ও রফিক উদ্দিন মাইক প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা বেগম পদ্মফুল, গোলাপজান আক্তার কলস ও মরজিনা আকতার ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

রামু, উখিয়া ও টেকনাফের ভোটাররা ইভিএমে পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন