প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
নিগমানন্দ ঠাকুর, মুম্বাই থেকে
গনেশ চতুর্থী দিয়ে মুম্বাই সহ ভারতে উৎসবের মৌসুম শুরু হয়েছে । এরপর আছে দুর্গাপুজো, নবরাত্রি, আলোর উৎসব দীপাবলী সহ বেশ কিছু উৎসব । এই উৎসবের সময়ে নিজেকে নতুন রূপে সাজিয়ে তুললেন শ্রীদেবী'র কন্যা তথা বর্তমান সময়ের বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নায়িকা জাহ্নবী কাপূর । সদ্য তিনি নিজের সুন্দর সাজে সজ্জিত তিনটি ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন তাঁর ভক্তদের জন্য । স্বল্প বসনা সুন্দরী এই নায়িকার ছবি এখন সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ।
এ সময়ে সারা জাগানো ও জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর সকলের আশীর্বাদ কামনা করেছেন। আর তার ভক্তগুলোর চাওয়া জাহ্নবী অভিনয় দিয়েই শীঘ্রঈ তার অভীষ্ট লক্ষ্যে পৌছুতে সক্ষম হবেন।
মন্তব্য করুন