প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সোবাহান-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী

বিজনেস ফাইল ডেস্ক
শিক্ষকতা অত্যন্ত সম্মানজনক ও মহান পেশা। শিক্ষকরা কেবল পাঠদানই করেন না, তারা একটি জাতির মেরুদন্ড গড়ে তোলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মনুষ্যত্ববোধ শেখান। সমাজের মূল ভিত্তি গঠনে তাদের অবদান সবচেয়ে বেশি। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর এবং শিক্ষকরা মানুষের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন। 
তেমনি একজন শিক্ষকের কথা তুলে ধরবো আজ। তিনি পাবনার আতাইকুলা থানার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম আলহাজ্ব আব্দুস সোবহান স্যার। যিনি ছিলেন সকল শিক্ষার্থীদের প্রিয় অভিভাবক। 
গতকাল ১২ আগস্ট স্যারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি অগনিত শ্রদ্ধা ও ভালোবাসা ও দোয়া প্রকাশ পায়।
কেউ উল্লেখ করেছেন, তিনি ছিলেন মানবিকতার নিদর্শন কেউ বলেছেন তিনি ছিলেন একজন সত্যিকারের প্রকৃত শিক্ষক যিনি গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। আবার অনেকে লিখেছেন তিনি বেঁচে থাকলে এই বিদ্যালয়ের পড়াশোনার মান আরো ভালো হতো। সারাদিনব্যাপি তাঁকে নিয়ে ইতিবাচক পোস্ট অনেকেরই নজর কেড়েছে। তার মত মহান শিক্ষক যুগে যুগে বেঁচে থাকুক সকল শিক্ষার্থীদের মাঝে। 
জানা যায়, তিনি যখন প্রধান শিক্ষকের দায়িত্ব ছিল তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২০০ প্লাস। আর এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল সর্বোচ্চ পয়েন্ট ছিল ৯৯.৯৯। এ+ গোল্ডেন ছিল ৮% এর মত। ২০২৬ এসএসসি পরীক্ষায় রেজাল্ট হল পাশ করেছে ১২৮ জন ফেল ১৪০ এর বেশি। পাঁচ বছরের ব্যবধানে বিদ্যালয়ের করুণদশা ফুটে উঠেছে।
স্থানীয়রা মনে করেন, এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হতে হবে, তবেই স্যারের অক্লান্ত পরিশ্রমে গড়া সেই ২২০০+শিক্ষার্থীর জায়গা ফিরিয়ে আনা সম্ভব এবং আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। 
 

মন্তব্য করুন