প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:০১ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, দুই মামলায় জরিমানা

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর বিনোদপুর এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় দুটি মামলা দায়েরের মাধ্যমে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন বোয়ালিয়া, রাজশাহীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক নীল রতন সরকার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রাজশাহী জেলা পুলিশের সদস্যরা।

অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে দুটি মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পরিবেশদূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়।

মন্তব্য করুন