প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী ব্যুরো
রাজশাহী সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১১২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ১৫ বোতল ভারতীয় ব্লু লেগন এবং ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে মহাপরিচালকের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর ও সাহেবনগর বিওপির আভিযানিক দল। পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ১৮০ মিলিলিটারের ১৫ বোতল ভারতীয় ব্লু লেগন এবং ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন