প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ০১:২৬ পিএম

অনলাইন সংস্করণ

উৎসবের মৌসুমে শ্রীদেবী কন্যা জাহ্নবীর স্বল্পবসনা ছবি সাড়া জাগিয়েছে

তিন ভিন্ন রকমের সাজে জাহ্নবী কাপুর

নিগমানন্দ ঠাকুর, মুম্বাই  থেকে

গনেশ চতুর্থী দিয়ে মুম্বাই সহ ভারতে উৎসবের মৌসুম শুরু হয়েছে । এরপর আছে দুর্গাপুজো, নবরাত্রি, আলোর উৎসব দীপাবলী সহ বেশ কিছু উৎসব । এই উৎসবের সময়ে নিজেকে নতুন রূপে সাজিয়ে তুললেন শ্রীদেবী'র কন্যা তথা বর্তমান সময়ের বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নায়িকা জাহ্নবী কাপূর । সদ্য তিনি নিজের সুন্দর সাজে সজ্জিত তিনটি ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন তাঁর ভক্তদের জন্য । স্বল্প বসনা সুন্দরী এই নায়িকার ছবি এখন সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ।
 এ সময়ে সারা জাগানো ও জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর সকলের আশীর্বাদ কামনা করেছেন। আর তার  ভক্তগুলোর চাওয়া জাহ্নবী অভিনয় দিয়েই শীঘ্রঈ তার অভীষ্ট লক্ষ্যে পৌছুতে সক্ষম হবেন।

মন্তব্য করুন