প্রকাশিত: ৪ অক্টোবার, ২০২৬, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
শমশেরনগর কমলগঞ্জ মৌলভীবাজার এর সংগীতা অঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী গত ২ অক্টোবর ২০২৬ কবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক ডক্টর সুনীল কুমার হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কবি নিপু মল্লিক। কোরআন তেলাওয়াত গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের পরিচালক হেমা দেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফুয়াদ বিন রশিদ ; অ্যাডভোকেট আব্দুল মালেক; বন কর্মকর্তা রমণী রঞ্জন সরকার ; বিশিষ্ট সঙ্গীত শিল্পী লিঠু মন্ডল; ইঞ্জিনিয়ার কল্যাণ বিশ্বাস;কবি আবদুল আজিজ লইলু; পুলিশ কর্মকর্তা জয় দাস সহ আরো গুনীজন;সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী লিঠু মন্ডল; বিমান তালুকদার ; উত্তম কুমার চৌধুরী; জয় দাস সহ সঙ্গীতংগনের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন বিমান তালুকদার; অগ্নিলা মজুমদার মালা ও প্রমি দেবী।
উক্ত অনুষ্ঠানে অনেক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন