প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নওগাঁ জেলা বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোকসেদ আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো. শাহরিয়ার ইকবাল এবং বিএনপি নওগাঁ জেলা শাখার নেতা মাওলানা আলহাজ্ব আবুল হাসিম।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আরডিএ চেয়ারম্যানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নওগাঁ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় দুই অঞ্চলের উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সমসাময়িক প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন