প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

উদীয়মান নিত্য শিল্পীদের আলোকিত করার লক্ষ্যে

সোহাগ ড্যান্স ট্রুপ-এর উদ্যোগে "স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার-২০২৬ "

পলাশ চন্দ্র দাস 
রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থিত কচি-কাঁচার  মিলনায়তনে  অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৬’। বিখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক এবং ‘সোহাগ ড্যান্স ট্রুপ’-এর প্রতিষ্ঠাতা ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় ও আয়োজনে দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের এই বিশাল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
​তিন দিনব্যাপী (৬, ৭ ও ৮ই সেপ্টেম্বর) - এ প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক উদীয়মান নৃত্যশিল্পী ও শিশুরা অংশ নিচ্ছে।  
আয়োজক সূত্রে জানা যায় , তৃণমূল পর্যায়ের যেসব শিশুরা সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকাশ করতে পারছে না, তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে দেওয়াই এই আয়োজনের প্রধান লক্ষ্য। এই আয়োজনে লক্ষ্য করা যায়, উদীয়মান প্রতিভা সম্পন্ন অনেক নিত্য শিল্পী তাদের অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে প্রতিযোগিতাকে সমৃদ্ধ করেছে এবং তাদের অবাক করার মত নিপুন নৃত্য পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটিকে গতবারের তুলনায় অনেক বেশি সুন্দর সুন্দর কাজের মাধ্যমে  উদীয়মান সূর্যের রক্তিম আভার মত তাদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলেছে। এতে করে, আয়োজক পক্ষ নতুন নতুন নৃত্য শিল্পীদেরকে আবিষ্কার করতে পারছে এবং তাদের অপার সম্ভাবনাকে উৎসাহ এবং অনুপ্রেরণার মাধ্যমে তাদের নৃত্য পরিবেশনার এক অপার ভবিষ্যতের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। আর নিত্য শিল্পীরাও এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মনের  সুপ্ত প্রতিভাকে প্রকাশিত করার স্বপ্ন দেখছেন। প্রতিযোগীরা এই সুন্দর আয়োজনকে সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।  ​প্রতিযোগিতার প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হওয়া অধিবেশনে সৃজনশীল, ওডিসি, গৌড়ীয় এবং কুচিপুরি নৃত্য শৈলীর ওপর ক, খ, গ ও ঘ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে সুযোগ রাখা হয়েছে অন-স্পট (স্পটে উপস্থিত হয়ে) নিবন্ধনেরও। আগামী দিনগুলোতে লোকনৃত্য, চলচ্চিত্রের গান এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের খ্যাতিমান তারকা ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
​আয়োজনে বিচারক ও অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক ও নৃত্যশিল্পী র‍্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস।চ্যানেল আইয়ের টপ পারফরমার মোহনা মীম, নৃত্যশিল্পী রাখী এবং 'ফ্যান্ডেল প্যারিস' (Fardel Paris)-এর বিশিষ্ট নৃত্য পরিচালকদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের গুণীজনরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করছেন।
​আয়োজক ও বিখ্যাত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ বলেন, "আমাদের দেশজুড়ে অনেক প্রতিভাবান শিশু রয়েছে, যারা সঠিক প্ল্যাটফর্মের অভাবে ঝরে পড়ে। এখান থেকে যারা বিজয়ী ও চ্যাম্পিয়ন হবে, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের সাথে কাজ করার এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।" একই সাথে তিনি সুস্থ সংস্কৃতি
বিকাশে এবং নৃত্যকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরিতে সরকারের সহযোগিতা ও  শুভদৃষ্টি রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানান ।

মন্তব্য করুন