প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০১:০৫ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল প্রতিনিধি
বরগুনা পূর্ব বুড়িরচড় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার উত্তর বাড্ডার এলিন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ দাশগুপ্ত (অমিত), সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র বণিক, বরগুনার দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠে র সিনিয়র সাব এডিটর লিপিকা সরকার , ওলিটো ক্রাফট জুট মিলস লিমিটেড এর চেয়ারম্যান তপন কুমার সরকার, হিরণ চন্দ্র, লিটন চন্দ্র ও সঞ্জয় চন্দ্র।
সভাপতিত্ব করেন শ্রী তপন কুমার হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মিঠুন চন্দ্র,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিন্দু মহাজোটের বাড্ডা থানার সভাপতি মাধুরী রাণী সরকার।
মন্তব্য করুন