প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১০:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ঝিলমিল হাসপাতালে আবারও সুচিকিৎসার মাধ্যমে ভূমিষ্ঠ হলো জমজ সন্তান

বিজনেস ফাইল প্রতিবেদক 
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী ঝিলমিল হাসপাতালে ডাঃ সাজেদা খাতুনের তত্ত্বাবধানে আবারো অত্যন্ত সফলতার সহিত (২১ আগস্ট ২০২৬)  ভূমিষ্ঠ হয়েছে  জমজ সন্তান। এদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের অ্যাকাউন্টস ম্যানেজার মোঃ আব্দুল হালিম এবং হাসপাতালে ম্যানেজার নারায়ণ চন্দ্র সরকার।  তারা আরো বলেন, প্রায় প্রতিমাসেই দুই - একটা জমজ সন্তানের জন্ম হয় আমাদের ঐতিহ্যবাহী ঝিলমিল  হাসপাতালে। সদ্য ভূমিষ্ঠ প্রাপ্ত  যমজ সন্তানের পিতা মোঃ ইলিয়াস এবং মাতা অঞ্জনা অত্যন্ত আনন্দের সহিত ৩ দিন আমাদের হাসপাতালে থেকে তাদের সন্তানদের সুস্থ ভাবে  রিলিজ  করে বাড়িতে ফেরেন এবং তারা আমাদের ঝিলমিল হাসপাতালে সম্পৃক্ত  সকল কর্তৃপক্ষকে অনেক অনেক  দোয়া এবং প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও  প্রশংসা প্রদান করেন। 
জমজ সন্তান দুটির  অপারেশনের ভূমিকায় ছিলেন ঝিলমিল হাসপাতালের অত্যন্ত সুনাম অর্জনকারী ডাঃ সাজেদা খাতুন যিনি দীর্ঘদিন যাবত  আমাদের হাসপাতালে কর্মরত। তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন বলে  তারা জানান। অতীতেও ডাক্তার সাজেদা খাতুনের অনেক সফলতার কথা তারা উল্লেখ  করেন। এছাড়াও, কিছুদিন পূর্বেও নরমাল ডেলিভারিতে ভূমিষ্ঠ হয়েছিল আরো এক জোড়া জমজ সন্তান যা বর্তমান প্রেক্ষাপটে  অত্যন্ত বিরল বলে তারা দাবি করেন। 
এছাড়াও, হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ আয়েশা আক্তার আখি, ডাঃ মোঃ সোলায়মান (সজল) এবং ডাঃ হাবিবা ইসলাম ( শাম্মী ) বলেন, আমাদের  ঝিলমিল হাসপাতালে প্রতিদিন প্রায় ৬০ হতে ৭০ জন রোগীকে  আমরা  শনি - বৃহস্পতিবার  সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা প্রদান করে থাকি,  শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসেবে মাত্র ২০ টাকা নামমাত্র মূল্য  গ্রহণ করি  ।  আমাদের হাসপাতালে ফ্রি চিকিৎসার জন্য আমরা দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছি যা এলাকাবাসীর কাছ থেকে আপনারা সবাই শুনতে পারবেন  বলে আমাদের বিশ্বাস। তাছাড়াও, আমাদের আরো অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে যা আগামীতে  আমরা দক্ষিণ কেরানীগঞ্জবাসীকে চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করতে চাই এবং তাদের পাশে  সেবা প্রদানের মাধ্যমে  থাকতে চাই। কেরানীগঞ্জের লাঞ্ছিত, বঞ্চিত ও অবহেলিত সকল শ্রেণী - পেশার মানুষের কথা চিন্তা করে আমরা ভবিষ্যতে ফ্রি  চিকিৎসার মাধ্যমে  এই সেবার পরিমাণ আরো অনেক বাড়িয়ে দিতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য বলে তারা জানান।  
এছাড়াও, ঝিলমিল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আরো অনেক সুন্দর সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনার কথা এবং তাদের বিভিন্ন সফলতার কথা ব্যক্ত করেন যা বলে শেষ করা যাবে না।  হাসপাতালের কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন,  আমাদের দেশের মানুষদের একটা সমস্যা হলো আপনার অগনিত  সফলতার কথা তারা বলতে নারাজ কিন্তু যদি কোন  প্রকারে আপনার একটা  ব্যর্থতা  অথবা কোনরকম ছোটখাটো দোষ খুঁজে পায়  সেটাকে নিয়ে তারা অনেক বেশি মাতামাতি করেন যা যে কোন মানুষ অথবা সমাজের   মহৎ চিন্তাকে  বাধা প্রদান করেন।  কিন্তু কোন হাসপাতালের  কর্তৃপক্ষ কখনোই চায় না যে তার হাসপাতালে কেউ মারা যাক অথবা  ভুল চিকিৎসার শিকার হোক । তারা  অত্যন্ত অনুতাপের সহিত  আরো বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হায়াতের মালিক মহান  আল্লাহতালাহ । আমরা সবসময়ই আপ্রাণ চেষ্টা করি একটা রোগীকে যথাযথ চিকিৎসা প্রদান করার জন্য কিন্তু কারোর যদি হায়াত না থাকে সে ক্ষেত্রে তাকে তো কেউ  বাঁচাতে পারবে না, এটাই  মহান সৃষ্টিকর্তার বিধান। চাঁদের গায়েও তো কলঙ্ক থাকে তাই বলে কি চাঁদকে কেউ  অস্বীকার করা উচিত বলে তারা  কুৎসা রটনাকারীদের প্রতি প্রশ্ন তুলে ধরেন। তারা আরো বলেন,  আমাদের হাসপাতালেরও অগণিত  সফলতার মাঝে দুই -  একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে যার জন্য আমরা কখনোই দায়ী নই বলে তারা জানান।  কিন্তু,  চারদিকে একশ্রেণীর অসাধু  এবং হীনুমান্য  লোকজন যে রকম ভাবে আমাদের কুৎসা রটিয়েছে সে কারণে আমরা অনেক আহত হয়েছি।  তারা কেরানীগঞ্জের আপামোর জনগোষ্ঠীর কাছে  আরো দাবি জানান যে,   আমাদের অনেক অনেক সফলতা রয়েছে যার সুনাম  ইতিমধ্যেই পুরো কেরানীগঞ্জে সহ সারা দেশব্যাপী  ছড়িয়ে পড়েছে বলে আমাদের বিশ্বাস। তাই, কেরানীগঞ্জবাসীর কাছে আমাদের একটা আকুল আহ্বান হলো,  ঝিলমিল হাসপাতাল সব সময়ই কম খরচে, হাতের নাগালে, উন্নত চিকিৎসা প্রদান করতে চান যা আপনাদের সহযোগিতা, উৎসাহ,  উদ্দীপনা এবং অনুপ্রেরণার মাধ্যমেই সম্ভব। আমরা চাই আমাদের ভবিষ্যতের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করতে। পরিশেষে, ঝিলমিল হাসপাতালের সকল কর্তৃপক্ষ জানান, আমাদের এই  জনগনের প্রতি সেবার পরিধিকে আরো অনেক বেশি গতিশীল  ও বেগবান করার জন্য কেরানীগঞ্জের সকল শ্রেণী - পেশার মানুষ আমাদের পাশে অতীতের ন্যায় থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।  যাতেকরে,  আমাদের অনেক মহৎ  স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারি এটাই কেরানীগঞ্জবাসীর কাছে ঝিলমিল হাসপাতালের  যথাযথ কর্তৃপক্ষের  প্রত্যাশা এবং প্রত্যয় বলে তারা জানান এবং দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য করুন