প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রাজশাহী বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবেই এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন