প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ০১:১০ এ এম

অনলাইন সংস্করণ

শাখাওয়াত আল মামুন-এর কবিতা


হাত বাড়িয়ে দাও

শাখাওয়াত আল মামুন

​হাত বাড়িয়ে দাও বন্ধু, হাত বাড়িয়ে দাও—
যদি মানুষ হও,
বর্ণ, ধর্ম, জাত, সংঘাত, কিসের? মানুষের  প্রয়োজনে,
ভেদ বিদ্বেষ শিকেয় তুলে,ভুলে এসো -আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে
মিথ্যেচারের প্রাচীর ভেঙে 

​ছোট-বড় যত ভুলসব আগুনে পুড়িয়ে
ভাসাবো সাগর জলে।
এসো,বাংলা ও বাঙালির দেশ,
কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের লাল-সবুজের বাংলাদেশ বিনির্মাণে-

সম্মতির দুয়ার খুলে দুহাত তুলে এসো
​তোমার-আমার, আমাদের সকলের হাত এক হয়ে --
একটা মানবিক বাংলাদেশ  বানাতে চাই তোমার সম্মতি পেলে-
যে দেশে মানুষের মুখোশে 
হায়েনারা কবর থেকে মৃত মানুষ তুলে পেট্রোল ঠেলে আগুনে পুড়িয়ে
জ্বালায় না। যে দেশে মানুষের ভয়ে মানুষ ছুটে পালায় না
​এসো বন্ধু.এসো
দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ ভুলে
 
এমন একটা মানবিক দেশ বানাতে চাই—
যে দেশে মানুষের নেতা মানুষ হয়
মানুষের মুখোশে হায়নারা নয় 
এসো নির্ভয়ে এখনো যে মানুষ ভাবো,নিজেকে  
মানুষ আছো এখনো কে?

ঘূর্ণিপাকের এ-ই বিশ্বে
জনসংখ্যার সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে,
তাপে-উত্তাপে-পাপে কমছে মানুষ ধীরে 
​নীতিহারা রাজনীতির আকার বাড়ছে,
আলো-আঁধারের মতো সত্য-মিথ্যের দ্বন্দ্বটা ঘিরে।তারে বে তারে
অন্তর্জালের জাল বুনে জাল কাটছে। আর মানুষ কমে যাচ্ছে,
হুঁশহারা এই মানুষের বিশ্বে;
মানুষের প্রয়োজনে সম্মতির দুয়ার খুলে
হাত বাড়িয়ে দাও তোমার-আমার, আমাদের সকলের হাত এক হয়ে
মানব সভ্যতার ইতিহাসে নতুন একটা স্বাক্ষর দিতে চাই বাংলা থেকে বিশ্বে।
​যে দেশে একটি মানুষের 
বিপদের কথা শুনে
দেশের সকল মানুষ ছুটে আসে;

একটি মানুষ বাঁচাতে, পুরো দেশের মানুষ এক অস্থির বিষাদে-
চেষ্টা শেষটায় মানুষটার পাশে থাকে। 
এমন একটা দেশ বানাতে চাই যে দেশের মানুষ শৈশবে থেকে
জলহারা নদীর কথা শুনে কাঁদে মাছের কথা বোঝে,

গাছের কথা বোঝে, পাখির সাথে গান গায় হাসে,নাচেখেলে ছুটে 
কৈশরে ​হেঁটেযায় এমন একটা মানবিক মানুষের পৃথিবী বানাতে চাই যেখানে
মানুষের ভয়ে মানুষ ছুটে পালায় না,
যেখানে মানুষের হুশ কাগজের মুদ্রায় বেঁচে দিয়ে মানুষ হায়েনা হয়ে যায় না।

মন্তব্য করুন