প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ০৫:১২ পিএম

অনলাইন সংস্করণ

সমাজসেবায় হিউম্যান রাইটস পীস অ্যাওয়ার্ড পেলেন জাসাস নেত্রী হোসনে আরা মায়া

বিজনেস ফাইল ডেস্ক
দক্ষ সংগঠক ও সমাজসেবায় অবদান রাখায় হিউম্যান রাইটস পীস অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা মায়া।
শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে ‘ক্ষুদা, দারিদ্র, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননায় প্রদান করা হয়।
রাজধানীর জলপাই রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে জাসাস নেত্রী হোসনে আরা মায়া সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করেন।

মন্তব্য করুন