প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ। একটানা এই ভোটগ্রহণ চলবে আজ বিকাল ৪টা পর্যন্ত। তবে প্রতিটা কেন্দ্রেই ভোটার উপস্থিতির হার একেবারেই কম।
জেলা নির্বাচন অফিসের তথ্যে মতে, হরিণাকুন্ডু উপজেলায় ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । মোটরসাইলেক প্রতিক নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান রিন্টু , ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ দোয়াত কলম প্রতীক ও সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতীকের নিয়ে প্রতিদ্বন্দ্বতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে, এস আর আব্দুস সালাম তালা প্রতীক, মোঃ গোলাম রহমান মাইক প্রতীকে, মোঃ রাফেদুল হক টিয়া প্রতীক, মোঃ সাজেদুল ইসলাম চশমা প্রতীক এবং মো. হামিদ পারভেজ উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে জেসমিন খাতুন, মোছাঃ নাছিমা আক্তার মায়া কলস প্রতীক এবং সূচিত্রা রানী হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরিণাকুন্ডু উপজেলায় মোট ৭২টি ভোট কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৪ হাজার ৭৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩ হাজার ৫০ জন।
হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল বারী জানান, এখানে মোট ভোটার রয়েছে ১,৫৯৬ জন, সকাল থেকেই সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন কার্যক্রম চলছে। সকাল থেকে ভোটারের উপস্থিতি কম ছিল কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
মন্তব্য করুন