ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৪, ১২:১৮ এ এম

অনলাইন সংস্করণ

ভারতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের এমপি নিখোঁজ

ছবি: রূপালী বাংলাদেশ

চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। গত তিনদিন ধরে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্নে রয়েছে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা।  

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, বাবার সাথে কোন যোগাযোগ নেই আমাদের। খুবই দুশ্চিন্তায় আছি আমরা। বাবাকে ফেরত পেতে সব উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তার ব্যক্তিগত সহকারি  আব্দুর রউফ রূপালী বাংলাদেশকে বলেন, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যায় এরপরে বৃহস্পতিবার তার পরিবারের সাথে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, তার নিখোঁজের কথা শুনেছি লোকোমুখে কিন্তু এখন পর্যন্ত পরিবারে থেকে কোন অভিযোগ আসে নাই

মন্তব্য করুন