জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ১২:২৪ এ এম

অনলাইন সংস্করণ

জামালপুরে একসাথে চার শিশুর জন্ম, তিন জনের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে একসাথে চার শিশুর জন্ম দিয়েছেন খুশি বেগম এক নারী। জন্ম দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তিন সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী স্বাভাবিক প্রসবে তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। খুশি বেগম উপজেলার গুঠাইল বেপারী পাড়ার রিকশা চালক শফিকুল ইসলামের স্ত্রী। 

জানা যায়, ১৩ বছরের দাম্পত্য জীবনে শফিকুল ও খুশি বেগমের আর কোন সন্তান নেই। এর আগে এক মেয়ে মারা যাওয়ার পর এবার ছয়মাস সাতদিন বয়সী এক সাথে চার সন্তান জন্ম দিয়েছেন খুশি।

অকালে জন্ম নেয়া চার নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিন নবজাতককে মৃত ঘোষণা করে চিকিৎসক। বেঁচে থাকা একমাত্র ছেলে শিশুটিকে সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দৈনিক রুপালী বাংলাদেশ কে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মাসুদ রহমান।

মন্তব্য করুন