প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪, ০১:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শনিবার (৩০ মার্চ/২৪) বিকালে ভুট্রার ক্ষেত থেকে জিৎ নামে দশ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার একটি ভুট্রাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জিৎ স্থানীয় বাসিন্দা রনজিতের ছেলে। সে বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, এর আগের দিন শুক্রবার সন্ধ্যার পর থেকে জিৎকে খুজে পাওয়া যাচ্ছিল না।আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ শনিবার বেলা ৩ টার দিকে এলাকার একটি ভুট্রাক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবাররেরসদস্যরা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ “রুপালী বাংলাদেশকে” জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।তার ধারণা, জিৎকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। এই শিশুকে হত্যার কারণ এ পর্যন্ত জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন