প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪, ০৫:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এনজিও র আয়োজনে রাজশাহীর মোহনপুরে মৌগাছি ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের
বিনামূল্যে ঔষধ ও স্ত্রী ও শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৬ মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে মৌগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে এই সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ স্ত্রী ও প্রসূতি বিভাগের ডাক্তার মুঞ্জুরা ইয়াসমিন লাভলী। এসময় রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ পত্র দিয়েছেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সারাদিনে ১১০ জন মহিলা ও ৪২ জন শিশু রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে ভার্ক অফিস সূত্রে জানা গেছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম তদারকি করেন ভার্ক সহকারী পরিচালক সোহেল রানা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মৌগাছি শাখা ব্যবস্থাপক খুরশিদ আলম, ইউপি সদস্য একরাম আলীসহ ভার্ক এরিয়া অন্যান্য কর্মকর্তাগন।
মন্তব্য করুন