প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
সালামি গ্রহণের পর ডিআইজি মোঃ আশিক সাঈদ প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে ডিআইজি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন