প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:০৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজশাহী ব্যুরো
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও তাঁর সহধর্মিণী মিসেস তাপসী রাবেয়া, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা—পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন