প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

নতুন অর্গানোগ্রাম অনুমোদন ছাড়া পদোন্নতি কার্যক্রম শুরু না করার আহ্বান

বিজনেস ফাইল প্রতিবেদক 
রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ-বাংলাদেশ'র  আহ্বায়ক  মোঃ মোতাহের হোসেনের আহ্বান, জনতা ব্যাংক পিএলসি-এর প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম দীর্ঘ প্রায় ৯ মাস ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। একই সময়ে প্রস্তাব পাঠানোর পর রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন করা হয়েছে এবং এসব ব্যাংক ইতোমধ্যে ৩১/১২/২০২৪ ও ৩১/১২/২০২৫ কাট-অফ ডেট ভিত্তিক দুই বছরের পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করেছে।
অন্যদিকে, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম এখনো অনুমোদন না হওয়ায় হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি জটিলতার মধ্যে রয়েছেন। এর আগে ৩১/১২/২০২৩ ভিত্তিক সুপারনিউমেরারি পদোন্নতি সমন্বয়ের কারণে ৩১/১২/২০২৪ কাট-অফ ডেট ভিত্তিক নিয়মিত পদোন্নতি থেকেও কয়েক হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন।
এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ-এর পক্ষ থেকে জোর দাবি ও আহ্বান জানানো হচ্ছে-নতুন অর্গানোগ্রাম অনুমোদন না হওয়া পর্যন্ত জনতা ব্যাংকের কোনো নতুন পদোন্নতি কার্যক্রম শুরু করা যাবে না।
প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের পর ৩১/১২/২০২৪ ও ৩১/১২/২০২৫ কাট-অফ ডেট ভিত্তিক যোগ্য সকল গ্রেডের কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতির আওতায় আনতে হবে।
অন্যথায় বিদ্যমান কাঠামোর ভিত্তিতে পদোন্নতি কার্যক্রম শুরু হলে আবারও হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হবে এবং কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হবে।
আমরা কোনো নতুন বৈষম্য চাই না। আমরা চাই-নতুন অর্গানোগ্রাম, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সকল গ্রেডের কর্মকর্তার পদোন্নতি।

মন্তব্য করুন