প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকোর জন্মদিনে অতিরিক্ত প্রেস সচিবের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
কিছু মানুষ চলে যান, কিন্তু তাঁদের স্মৃতি থেকে যায় মানুষের হৃদয়ে। আরাফাত রহমান কোকো ভাই ছিলেন তেমনই একজন মানুষ—নিরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান মানুষ।
আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষ্যে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর যে আন্তরিকতা, উদ্যোগ ও অবদান ছিল, তা আমাদের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেট উন্নয়নে তাঁর ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, নিয়তির নির্মম পরিহাস মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও ছিল এক অপূরণীয় ক্ষতি।

মন্তব্য করুন