প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:০১ পিএম

অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিলে যা বললেন এমপি হামিদুর রহমান

স্টাফ রিপোর্টার 
প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে লক্ষ্যে 'জগনাথ বিশ্ববিদ্যালয়'কে প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা এবার ঢাকা -৭  এর  মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাইয়ের হাত ধরে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, তাঁর মায়ের প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লালিত স্বপ্নকে ১৬  আনা বাস্তবায়িত করতে পারব বলে আশাবাদী। 
পুরান ঢাকার জনসন রোডে ষ্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির  ইফতার ও দু ' আ  মাহফিলে (২৬ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপরোক্ত প্রত্যয় ব্যক্ত করেন। 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির  নেতৃবৃন্দ আরও বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য সমস্যা বলে দায়ী করেন আবাসন সমস্যাকে। 
তাছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হল বেদখল হয়ে আছে। সেইসব হল গুলোকে উদ্ধার করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট খুব কম আসে, আমাদের বাজেট বৃদ্ধি করার জন্য অত্যন্ত জোড়ালো পদক্ষেপ নেওয়ার জন্য  হামিদ ভাইয়ের কাছে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি।  এখন যেহেতু হামিদুর রহমান হামিদ ভাই ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হয়েছে সেহেতু আমাদের পক্ষ থেকে সংসদে গিয়ে সর্বপ্রথম প্রয়াত সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এবং আমরা আশাবাদী এবং বিশ্বাস করি আমাদের সকল সমস্যার ১৬  আনা সমাধান হবে। 
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার মতাদর্শে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো বলেই বিগত সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিগৃহীত হয়েছে। তবে এবার আমাদের প্রত্যাশার আর কিছু নেই,  এবার আমরা প্রতিফলন ঘটাবো এটাই আমাদের বিশ্বাস। 
যেহেতু হামিদুর রহমান হামিদ বেগম খালেদা জিয়ার মতাদর্শের একজন সৈনিক। কাজেই, বেগম খালেদা জিয়ার স্বপ্নকে হামিদুর রহমান হামিদ'র হাত ধরে আমরা বাস্তবায়িত করবোই। এটাই আমাদের মনে প্রানে বিশ্বাস ও প্রত্যাশা। 
পরিশেষে সংসদ সদস্য এবং পুরনো ঢাকার প্রাণপুরুষ হামিদুর রহমান হামিদ শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করে তারা যেন শিক্ষার মানকে আরো উন্নত ও যত্নশীল করার মাধ্যমে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত আলোকিত একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারেন। এর জন্য  তিনি যে কোন ত্যাগ স্বীকার করতে রাজি আছেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুর রহমান হামিদ শিক্ষকদের আরও বলেন - পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে কোনো প্রয়োজনে আপনারা নিরলস সহযোগিতা করে যাবেন যাতে করে শিক্ষার্থীরা পড়াশোনার দিকে আরো বেশি মনোযোগী হতে পারে। শিক্ষা হলো জাতির মেরুদন্ড এবং যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কাজেই আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠীই একদিন আগামী দেশকে পরিচালিত করবে। কাজেই জনাব তারেক রহমান একটি কথাই বারবার বলেছেন,  " সবার আগে বাংলাদেশ "। আর এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আলোকিত করতে হলে সবার আগে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, এটাই  আমার বিশ্বাস। 
আর, জগনাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন বলে জানান হামিদুর রহমান হামিদ। 
অনুষ্ঠানটির  সভাপতিত্ব করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। 
আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক মোঃ রেজাউল করিম (পি এইচ ডি) এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন। তাছাড়া "জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি" র  আরো অনেকে - সহ  ঢাকা - ৭ আসনের  বিভিন্ন আলোকিত ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন