প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০২ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে কবি শাহানুর আলমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে কবি ও সাহিত্যিক মোঃ শাহানুর আলমের নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জ্ঞানচর্চা ও বইপাঠের গুরুত্ব তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর সি অ্যান্ড বি মোড় এলাকার নান কিং চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তকলা একাডেমির আয়োজনে ও প্রকাশনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ এবং ‘বই পড়ুন, জ্ঞান অর্জন করুন’—এ দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক মোঃ শাহানুর আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও সাহিত্যিক মোঃ রাকিব হাসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম বিভূতি ভূষণ মণ্ডল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কবি শেখ তৈমুর আলম ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম।
বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা, অনুভূতি ও সমাজবাস্তবতার প্রতিচ্ছবি। বই পাঠের মাধ্যমে জ্ঞান ও মননশীলতার বিকাশ ঘটে। একটি সৃজনশীল বই ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানে লেখক মোঃ শাহানুর আলম বলেন, ‘কবিতা মানুষের মনের কথা বলে।’ বইয়ের মাধ্যমে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব উল্লেখ করে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন