প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

শিবচর পূবালী ব্যাংক পিএলসির “ক্যাশলেস” ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ ছোবাহান মিয়া
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে শিবচর পৌর মার্কেটের সামনে  মাদারীপুরে শিবচরে  “ক্যাশলেস শিবচর, ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে " বাংলা কিউ আর" এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক শিবচর শাখার ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মেহেদী হাসান-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন 
পূবালী ব্যাংকের শিবচর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শেখ ফিরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাহামুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের  বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ তানিম হোসেন। আরো উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের  বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জনাব মোঃ খন্দকার আতিকুর রহমান, ফরিদপুর অঞ্চলের পূবালী ব্যাংকের আরআর এম ও সহকারী জেনারেল ম্যানেজার শেখ মোঃ মারুফ হাসানসহ স্থানীয় পূবালী ব্যাংকের ম্যানেজারসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন। 
বরিশাল অঞ্চলেে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ  মাহামুদ রহমান বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকের "বাংলা কিউ আর" কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। 

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীদের মাঝে "বাংলা কিউ আর" এর কোড তুলে দেয়া হয়। 

প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন