প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ১১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

World Convention on Petition & Exhibition  উপলক্ষে সংবাদ সম্মেলন

পলাশ চন্দ্র দাস 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১  টায় World Convention on Petition & Exhibition উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহাদির ইসলাম (CEO & Founder, Dreams of Bangladesh),  তামিম হোসেন (CTO), নজরুল ইসলাম সহ আরো অনেকে। 
তারা বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবন প্রতিযোগিতা 8th World Invention Competition and Exhibition (WICE) 2026। এই অষ্টম আসরের আন্তর্জাতিক পর্বে Dreams of Bangladesh-এর উদ্যোগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ২৩টি উদ্ভাবক দল। শিক্ষার্থী, মেন্টর, অভিভাবক ও বিচারকসহ শতাধিক সদস্যের এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছে ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (IYSA) বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Dreams of Bangladesh। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে SEGI University Kota Damansara-তে এই অষ্টম আসরটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে বিশ্বের ৩০টিরও বেশি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ গবেষক ও উদ্ভাবকেরা অংশ নিচ্ছেন, যাঁদের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উপস্থাপন করবেন।
এর আগে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় ১,৫০০ প্রতিযোগীর সমন্বয়ে পঠিত ২৫০টি দলের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৮০টি দল নির্বাচিত হয়। পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও বুটক্যাম্পের মাধ্যমে কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে এই ২৩টি দলকে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়।
উল্লেখ্য, WICE-এর গত আসরে অংশ নিয়ে বাংলাদেশি উদ্ভাবকেরা ১৪টি স্বর্ণপদক (Gold Medal) ও ৩টি রৌপ্যপদক (Silver Medal) অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এ বছর আরও বড় পরিসরে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়ে অংশ নিচ্ছে Dreams of Bangladeshi
Dreams of Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাদির ইসলাম বলেন,
"দেশজুড়ে ১,৫০০ প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রক্রিয়ায় নির্বাচিত সেরা ২৩টি উদ্ভাবনী দল এবার অষ্টমবারের মতো আয়োজিত WICE-এর বৈশ্বিক মঞ্চে যাচ্ছে। বিশ্বের ৩০টিরও বেশি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।"
২০২১ সাল থেকে Dreams of Bangladesh দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, রোবোটিক্স, তথ্যপ্রযুক্তি ও গবেষণায় সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, কর্মশালা ও জাতীয় অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আসছে। তাছাড়াও, তারা তাদের অনেক নতুন নতুন উদ্ভাবনী এবং স্বপ্নের কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন।

মন্তব্য করুন