প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ০২:০১ এ এম
অনলাইন সংস্করণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও ওমান প্রবাসী আলহাজ্ব আকবর হোসেন (নাম প্রকাশ আকবর ডুবাইওয়ালা) নিজ ইউনিয়নের প্রায় ১ হাজার দরিদ্র এবং অসহায়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
শুক্রবার (২২ মার্চ) সকাল ৮ টা থেকে চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের ৭ নং ওয়ার্ডে অবস্থিত উক্ত প্রবাসীর নিজ বাড়ীতে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচি আয়োজন করা হয়।
এলাকার লোকজন জানান, সমাজসেবার ব্রত নিয়ে ওমান প্রবাসী আলহাজ্ব আকবর হোসেন দীর্ঘদিন যাবত নিজ ইউনিয়নের জনসাধারণের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এলাকায় গড়ে তুলেছেন নূরানী ও হিফজ মাদ্রাসা এবং মসজিদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন মানবিক এই রেমিটেন্স যোদ্ধা। খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী আকবর হোসেন এলাকার গরীব ও অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থায় আর্থিক সহযোগিতা করে থাকেন সবসময়। নিজ এলাকাসহ এলাকার বাইরেরও বিধবা, প্রতিবন্ধী, ইয়াতিম এবং অসহায়-দুস্থদের সার্বিক সহযোগিতা করে থাকেন। সমাজের দরিদ্র পরিবারগুলো যাতে সবার মতো ঈদ আনন্দ উদযাপন করতে পারে সেজন্য প্রতিবছরই তিনি ঈদের পূর্বে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন।
আজকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের বিষয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী আকবর হোসেনের বাড়িতে ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে দরিদ্র লোকজন ইফতার সামগ্রী গ্রহণের জন্য এসেছেন। এমনকি ইউনিয়নের বাইরের অন্য এলাকার লোকজনও ইফতার সহযোগিতা নিতে পারছেন। এদিকে প্রবাসী আকবর হোসেনের এমন সহযোগিতা পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহযোগিতা প্রাপ্ত সকল লোকজন।
প্রবাসী আকবরের এমন সামাজিক সহযোগিতার জন্য তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি লোক দেখানোর জন্য দান-সদকা দেয়া পছন্দ করিনা, শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করবো।
তিনি এলাকার জনপ্রতিনিধি ও আর্থিকভাবে সচ্ছল সকল লোকজনের প্রতি সমাজের দরিদ্র এবং অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
মন্তব্য করুন